জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজারে বাম ও কংগ্রেস জোট এক প্রতিবাদ মিছিলের ডাক দেয়। মিছিল থেকে পেট্রোল ডিজেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদে সরব হন বাম কংগ্রেস নেতৃত্ব। মিছিলে কয়েকশ বাম ও কংগ্রেসের কর্মী সমর্থক পা মেলান। কেশপুর বাজার এলাকা পরিক্রমা করার পর জোটের পক্ষ থেকে একটি পথ সভার আয়োজন করা হয়। পথসভায় বাম ও কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রের বিরুদ্ধে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সহ একাধিক অভিযোগে বিজেপিকে কাটগড়ায় তোলেন।

এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক তরুণ রায়, রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা প্রাক্তন বিধায়ক রামেশ্বর দোলোই, সিপিআইএমের কেশপুর এরিয়া কমিটির নেতা শেখ নিয়ামত, আহমদ আলী।

