আমাদের ভারত, ২৫ অক্টোবর: ফের মুসলিম মদতপুষ্ট রাজনীতিকদের একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “বিজেপির কথা উঠলেই মার্কামারা সেক্যুলাররা গোয়েবেলসীয় প্রথায় ‘দাঙ্গাবাজ’ ‘দাঙ্গাবাজ’ বলে হাউ হাউ করতে শুরু করে। কিন্তু ভারতের সবচেয়ে বীভৎস্য দাঙ্গা ১৯৮৪ সালের শিখ হত্যা লাগিয়েছিল কংগ্রেস। এর বলি শুধু দিল্লিতে ৩০০০, সারা দেশে দশ-পনেরো হাজার। বিজেপির শাসনে একমাত্র দাঙ্গা হয়েছিল গুজরাটে ২০০২ সালে, যার সূত্রপাত হয়েছিল গোধরায়, যেখানে ঘাঞ্চি মুসলমানেরা ৫৭ জন নিরপরাধ হিন্দু তীর্থযাত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারে। যে উত্তরপ্রদেশে আগে উঠতে বসতে দাঙ্গা হত সেখানে আর হবে না। কারণ যোগীজির পুলিশ দাঙ্গাবাজদের এনকাউন্টারে…
৭৫ বছরের কংগ্রেস ও বামপন্থী প্রবর্তিত বিকৃত মূল্যবোধ আমাদের একটা বিচিত্র জায়গায় এনে ফেলেছে। যে মুসলিম-অমুসলিম প্রশ্নে দেশ ভাগ হল, অবিশ্বাস্য রক্তপাত হল, তার কথা তোলা নাকি ‘সাম্প্রদায়িকতা’। কিন্তু ভোটের লোভে হিন্দু সমাজকে উচ্চবর্ণ-নিম্নবর্ণ, আগাড়া-পিছাড়া বিভাজন করা ‘প্রগতি’।
বিকাশবাবুরা একটা মতাদর্শ অবলম্বন করে রাজনীতি করতেন, যাকে সারা পৃথিবী ইতিহাসের আস্তাকুঁড়ে ফেলে দিয়েছে। এখন ওঁর আর কি উপায়, যে ধর্মে উনি জন্মেছেন, যে ধর্মের পরিচয় উনি নিজের নামের মধ্যে বহন করেন তাকে গালি দেওয়া ছাড়া?
একে সহকর্মী বলে কি আমার সম্মান একফোঁটাও বেড়েছে? তা তো নয়, বরঞ্চ কমেছে। তাতে ওর লজ্জাই হোক আর ঘৃণাই হোক, আমার ঘুমের ব্যাঘাত হবে না। তাই আমি ঘুমোতে যাই, আপনারা দু’জন পরস্পরকে নিয়ে ঘাঁটাঘাঁটি করুন।”

