ফের খড়গপুর টাউন থানার পুলিশের বড় সাফল্য, মহিলার হার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২ দুষ্কৃতি

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ মে: ফের খড়গপুর টাউন থানার পুলিশের বড় সাফল্য। ২ মে খড়্গপুর শহরের মালঞ্চ এলাকায় এক মহিলার হার ছিনতাই করে পালায় গোপাল রেড্ডি ওরফে সোনু এবং কার্তিক কোন্দল নামে ২ দুষ্কৃতী। এদের ১২ মে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ। তাদের তিন দিনের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ।

পুলিশ হেফাজতে থাকা কালীন প্রায় ২২ গ্রাম ওজনের একটি সোনার মঙ্গলসূত্র চেন শহরের জয়ীননগর থেকে পুলিশ উদ্ধার করে। ছিনতাইয়ের কাজে দুষ্কৃতীরা যে বাইকটি ব্যবহার করেছিল সেই বাইকটিও বাজেয়াপ্ত করা হয়। পরপর ছিনতাইয়ের ঘটনার পর শহরজুড়ে খড়্গপুর টাউন থানার পুলিশের কড়া নজরদারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *