আমাদের ভারত, ১৭ ফেব্রুয়ারি: ফের লাগামছাড়া ভাবেই করোনার সংক্রমণ ছড়াচ্ছে মুম্বাইতে। ক্রমশই সংক্রমণের হার বাড়ছে। মুম্বাইয়ের ছটি ওয়ার্ডে ভাইরাসের সংক্রমণ ৫০ শতাংশ বেড়েছে বলে দাবি বৃহানমুম্বাই পৌরসভার। লোকাল ট্রেন চালুর পর থেকেই সংক্রমনের এর নতুন ধাক্কা এসেছে বলে মনে করা হচ্ছে।বিএমসি জানাচ্ছি শহরের প্রতিটি ওয়ার্ডে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে।
বিএমসি’র অ্যাডিশনাল কমিশনার সুরেশ কাকানি বলেছেন, কেউ করোনা বিধি মানছেন না। বিশেষত লোকাল ট্রেন গুলিতে মাস্ক ছাড়াই সফর করছেন যাত্রীরা। যথেষ্ট ধাক্কা ধাক্কি হচ্ছে ট্রেনে।করোনার গাইডলাইন কোথাও মানা হচ্ছে না। রাস্তাঘাটেও অনেককেই মাস্ক ছাড়াই দেখা যাচ্ছে। সোশ্যাল ডিসটেন্স বলেও কিছু নেই। সেই কারণেই গত কয়েকদিনে সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে মুম্বাইতে। এই পরিস্থিতি থাকলে আগামী ১০ দিনের মধ্যে ফের করার লক ডাউন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেশজুড়ে যখন করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে। তখন মহারাষ্ট্রের সংক্রমণ ফের লাগাম ছাড়া হয়েছে। গত ৪২ দিনে করোনা সংক্রমণ ১০-১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে ধারাভিতে করোনা প্রায় নিশ্চিহ্ন হতে চলেছিল সেখানে আবার সংক্রমণ ধরা পড়েছে নতুন করে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। পরিস্থিতি বিপদজনক হচ্ছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের হিসেব বলছে রবিবার ৪ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে। সোমবারেও নতুন সংক্রমণের সংখ্যা চার হাজারের বেশি ছিল। এই পরিসংখ্যান রীতিমতো এলার্মিং। এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ২৯ লাখ ৫৮ হাজার এর বেশী। সক্রিয় রোগীর সংখ্যাও আবারও বাড়ছে। করোনা টেস্ট কমেছে। কন্ট্র্যাক্ট ট্রেসিং কম তাই বেশিরভাগ রোগীকে শনাক্ত করা যাচ্ছে না। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেনকার বলেছেন সংক্রমণ এতটাই ছড়িয়েছে যে করোনার দ্বিতীয় ধাক্কা আসতে পারে বলে মনে করা হচ্ছে। মুম্বাইতে করোনায় মৃত্যুর হার ২.৪১শতাংশ যেখানে সারাদেশে করোনায় মৃত্যুর হার দেড় শতাংশের নিচে। নেমে কোভিড ডাব্লিং টাইমও কমছে। মুম্বাইতে সংক্রমণ দ্বিগুণ হওয়ার সময় ছিল ৬০০দিন এখন তা ৪০০ দিন হয়েছে। মেয়র জানিয়েছেন আগামী ১০ দিনে সংক্রমনের রেকর্ড না কমলে কড়া ব্যবস্থা নিতে পারে প্রশাসন।

