অস্বস্তিকর টুইট করেও তা প্রত্যাহারের পর প্রকাশ্য ব্যখ্যা দিলেন তথাগত রায়

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ৫ নভেম্বর: ক’দিন ধরে দলের ওপরমহলের একাংশের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে তোপ দাগছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তা নিয়ে বিতর্কও হচ্ছিল। শুক্রবার সকালে তিনি দিলীপ ঘোষের একটি ইংরেজি টুইটের শুদ্ধতা নিয়ে বক্রোক্তি করেন। শেষ পর্যন্ত তথাগতবাবু এটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন।

এর পর তথাগতবাবু আর একটি টুইটে লেখেন, “আজ সকালে আমি একটি মুখরোচক টুইট পোস্ট করি। এটি গুরুত্ব সহকারে নেওয়ার মত নয়। এখন পর্যন্ত ১৪১টি লাইক, ২২টি রিটুইট এবং ৫৬টি উত্তর এসেছে৷ কিছু উত্তর ছিল অনুকূল, কিছু প্রতিকূল। যাই হোক, যেহেতু কেউ কেউ বিরক্ত হয়েছেন বলে মনে হচ্ছে, আমি টুইটটি মুছে দিচ্ছি।“

প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে তথাগতবাবু দফায় দফায় বিতর্কিট টুইট করায় বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দেয়। দিল্লি থেকে ডেকে পাঠানো হয় তথাগতবাবুকে। ‘অসুস্থতার জন্য’ তিনি দিল্লি যেতে না পারলেও তাঁকে বিতর্কিট টুইট থেকে বিরত থাকার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃত্ব। ক’দিন তিনি সেই নির্দেশ মানলেও আবার নাম না করে চার নেতা সম্পর্কে উপর্যুপরি টুইট করতে শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *