আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ মে: প্রায় তিন দশক পর জলপাইগুড়ি থেকে সরাসরি দার্জিলিং রুটের বাস পরিষেবা চালু হল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সোমবার জলপাইগুড়ির শান্তি পাড়ার ডিপো থেকে এক কর্মসূচির মধ্যে দিয়ে এই পরিষেবার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির পুরসভার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড ডিরেক্টর অনন্তদেব অধিকারী, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ডিপিএসসি চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায়, স্থানীয় কাউন্সিলর পৌষালি দাস সহ সংস্থার আধিকারিকরা।
জলপাইগুড়ি থেকে সরাসরি দার্জিলিং রুটের উত্তরববঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বাস পরিষেবা এক সময় ছিল। কিন্তু কোনো এক অজানা কারণে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার এই পরিষেবা চালু করা হয়েছে। প্রতিদিন শান্তি পাড়া ডিপো থেকে সকাল সাড়ে আটকায় দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেবে বাস। দার্জিলিং থেকে ওই বাসটি আবার বিকেল তিনটেয় ছাড়বে জলপাইগুড়ির উদ্দেশে। ত্রিশটি আসনের বাসে যাত্রী ভাড়া করা হয়েছে ১৪০ টাকা। প্রতিদিন বাস পরিষেবা চালু থাকবে ডিপো থেকে। এতদিন পর এই বাস পরিষেবা চালু হওয়ার খুশি জলপাইগুড়িবাসী। আজ এই পরিষেবার উদ্বোধন করা হল। মঙ্গলবার থেকে বাস পরিষেবা চালু হবে।
এদিন জলপাইগুড়ি- দার্জিলিং রুটের বাস উঠে অসম মোড়, গোশালা মোড় হয়ে জলপাইগুড়ির শান্তি পাড়া ডিপোতে ফিরে আসলেন চেয়ারম্যান পার্থপ্রতীম রায়। অন্যদিকে আরও বেশ কয়েকটি রুটে বাস পরিষেবা চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন চেয়ারম্যান পার্থপ্রতীম রায়।

