আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ অক্টোবর: মালবাজারের মর্মান্তিক দুর্ঘটনার পর পুজো কমিটি ও জনপ্রতিনিধিরাও কার্নিভাল বাতিল করার দাবি তুললেন। এদিকে এদিন ইতিমধ্যে কয়েকটি পুজো কমিটি জেলা শাসকের কাছে কার্নিভাল বাতিলের জন্য আবেদন করেন। অন্যদিকে জেলা কংগ্রেসের তরফে মর্মাহত পরিস্থিতিতে কার্নিভাল বাতিল করার অনুরোধ জানানো হয়েছে। কার্নিভাল নিয়ে পুজো কমিটি সহ উদ্যক্তাদের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দেন জেলাশাসক মৌমিতা গোদারা। বৃহস্পতিবার সন্ধেয় বৈঠক হবে জেলা শাসকের দফতরে।

