পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ মার্চ: গত ৪০ ঘন্টায় নয়াগ্রামে তিনজনকে খুন করার পর ঝাড়গ্রামে ১৭ টি বাড়ি ভেঙ্গেছে হাতি। এবার ১২ টি হাতির দল মেদিনীপুর সদরের এনায়েতপুরে প্রবেশ করেছে। আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকার মানুষ।
বুধবার রাতে ১২ টি হাতি মেদিনীপুর সদরের এনায়েতপুরে প্রবেশ করতেই আতঙ্কিত বাসিন্দারা নেমে আসেন রাস্তায়। হাতি তাড়ানোর বড়ো টর্চ নিয়ে হুলাপার্টির সঙ্গে আতঙ্কিত গ্রামবাসীরা রাস্তায় পাহারা শুরু করেন বুধবার রাত ৮ টার পর থেকে৷ গ্রামবাসীদের চরম আতঙ্ক দেখে হাজির হল বনদফতরের লোকজনও৷
জানাগিয়েছে, গত দু’দিনে মেদিনীপুরের সদরের পাশে ঝাড়গ্রাম(jhargram) জেলার মানিকপাড়া এলাকায় হাতির পাল লাগাতার তান্ডব চালিয়েছে। বিশাল হাতির পাল বিচ্ছিন্নভাবে হামলা করে ঝাড়গ্রাম, মানিকপাড়া, নয়াগ্রামে তিনজনকে খুন করেছে৷ ১৭ টির বেশি বাড়িও ভেঙ্গে ফেলেছে৷ গ্রামবাসীরা হাতি নিয়ে আতঙ্কিত।
সরকার বা বনদফতর ক্ষতিপুরণ দিলেও হাতির আতঙ্কে ক্ষোভ তৈরী হয়েছে গ্রামবাসীদর মধ্যে৷ এর মাঝেই কংসাবতী নদীর ওপর পারে থাকা মেদিনীপুর সদরের এনায়েতপুর এলাকার গ্রামের সামনে বুধবার রাত ৮ টার পরে হাজির হয় ১২ টি হাতির একটি দল৷ তা দেখেই প্রাণহানী ও গ্রামের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা৷ গ্রাম ছেড়ে মাঝের পিচ রাস্তায় সামগ্রী নিয়ে শুরু হয় পাহারা ও হাতি তাড়ানো ৷
স্থানীয়রা জানাচ্ছেন, এনায়েতপুরের পাশেই কংসাবতী নদীর অপর পারে বিশাল হাতির পাল কয়েকদিন ধরে খুন ও ভাঙ্গচুর করছে। তাপরই ১২ টি হাতি হাজির হয়ে যায় এনায়েতপুর গ্রামের পাশে ৷ হাতির গ্রামে প্রবেশ আটকাতে গ্রামবাসীরা সকলে হাজির হয় গ্রামের সামনের রাস্তায়৷ হুলাপার্টি নিয়ে তাড়ানো শুরু হয়েছে৷ হাতি গভীর জঙ্গলে প্রবেশ না করা পর্যন্ত রাত পাহার দেবে গ্রামবাসীরা৷

