পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: কেশপুর থানার অন্তর্গত চরকা গ্রামে বুধবার সকালে স্থানীয় দুটি গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির ঘটনা ঘটেছিল। ঘটনায় এক যুবকের হাতের কব্জি উড়ে গিয়েছিল। তদন্তে নেমে ওই এলাকা থেকে ২৫ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে চরকা সংলগ্ন একটি জঙ্গলের ভেতরে সেগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়ার্ড।
চরকা গ্রামে স্থানীয় দুটি গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির ঘটনা ঘটেছিল বুধবার সকালে। বোমার আঘাতে স্থানীয় এক যুবক এর হাতের কব্জি উড়ে গিয়েছিল। গ্রামে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হতে সামাল দিতে দিনভর প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রাখতে হয়েছিল। পুলিশ তদন্ত নেমে ছয় জনকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার সকাল থেকেও অনুরূপভাবে পুলিশের অভিযান চলে গ্রাম জুড়ে। তল্লাশি চালিয়ে পুলিশ ওই গ্রাম থেকে ২৫ টি সক্রিয় তাজা বোমা উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে গ্রাম থেকে কিছুটা দূরে চরকা গ্রামের খাস জঙ্গলে সেই বোমা গুলি নিষ্ক্রিয় করে। বোম ডিসপোজাল স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করে। এই ঘটনায় আরো ধরপাকড় তল্লাশি অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

