টিকা নেওয়া ৮০% আক্রান্ত হয়েছিলেন কোভিডের ডেল্টা প্রজাতিতে, তবে জটিল পরিস্থিতির সম্ভাবনা কমেছে

আমাদের ভারত, ১৬ জুলাই: টিকা নিয়েছেন এমন ৮০% ভারতীয় কোভিডের ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হয়েছিলেন। গোটা দেশ যখন কবে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছে, ঠিক সেই সময় আইসিএমআরের সমীক্ষায় এই ভয়াবহ তথ্য উঠে এলো। তবে এর ভালো দিক হল করোনায় আক্রান্ত হলেও এদের পরিস্থিতি জটিল হয়নি।

গত এপ্রিল মাসে ডেল্টা আরো ভয়াবহ আকার ধারণ করেছিল। যার ফলে দেশজুড়ে হাহাকার পড়ে যায়। আইসিআরএর সমীক্ষা বলছে, দ্বিতীয় ঢেউয়ের সময় যারা অন্ততপক্ষে টিকার একটি ডোজও নিয়েছিলেন, তারা ডেল্টায় আক্রান্ত হলেও ভয়াবহ পর্যায়ে পৌঁছাননি।

সমীক্ষা আরও একটি বিষয় উঠে এসেছে, টিকা নেওয়ার পর যারা কোভিডের ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৯.৮ শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে অর্থাৎ সংক্রমিত হলেও টিকা নেওয়ার ফলে তারা স্বাভাবিক ভাবেই ভয়াবহ পরিস্থিতিতে যাননি। ফলে হাসপাতালে ভর্তি সংখ্যা কমেছে।

১৭টি রাজ্য থেকে কোভিড আক্রান্ত ৬৭৭ জনের ওপর সমীক্ষা চালিয়ে ছিল আইসিএমআর সমীক্ষায় দেখা গিয়েছে তাদের মধ্যে ৭১%এক বা একাধিক উপসর্গ ছিল। ২৯ শতাংশ ছিলেন উপসর্গহীন।

বিশেষজ্ঞদের অনুমান আগস্টের শেষে বা সেপ্টেম্বরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দেশজুড়ে। তাই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাকরণের পরামর্শ দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *