তীব্র গরম কাটিয়ে ঝাড়গ্রাম জেলায় শুরু হল বৃষ্টি

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ মে:
আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলার বিভিন্ন প্রান্তে আছড়ে পড়তে পারে ঘূর্নিঝড় যশ। তার আগে ঝাড়গ্ৰাম জেলা জুড়ে শুরু হল ঝড়ো হাওয়ার সাথে বেশ কিছুক্ষণ বৃষ্টি। সকাল থেকেই ছিল ভ্যাপসা গরম তার পরে দুপুর গড়িয়ে বিকেল হতেই হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। হালকা ঝোড়ো হাওয়া সাথে প্রবল বৃষ্টি প্রচন্ড গরম থেকে কিছুটা স্বস্তি মিললো। তবে ঝড়ে ক্ষয় ক্ষতির সেরকম কোনো খবর পাওয়া যায়নি। এদিন ঝাড়গ্ৰাম জেলার ঝাড়গ্ৰাম, বেলপাহাড়ী, গোপীবল্লভপুর, সাঁকরাইল ব্লক জুড়ে বৃষ্টিপাতের ফলে অনেকটাই নেমেছে পারদ। গরমের হাঁফ ছেড়ে স্বস্তি জেলাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *