হাঁসখালির পর এবার রায়গঞ্জ, দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের হুমকি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১১এপ্রিল: নদিয়ার হাঁসখালির পর এবার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার তেঁতুলতলা গ্রামে। এই ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ওই যুবক। ওই যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

পরিবারসূত্র জানা যায়, রায়গঞ্জ থানার তেঁতুলতলার বাসিন্দা হারুন রসিদ পেশায় শ্রমিকের কাজ করেন৷ রসিদের মেয়ে স্থানীয় তেঁতুলতলা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গতকাল বিকেলে ওই গ্রামের যুবক মোজাফফর আলি ওই ছাত্রীকে বিস্কুট দিতে চাইলে ওই ছাত্রী নিতে নারাজ। এরপর অভিযুক্ত ওই যুবক তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ।

ওই ছাত্রী বাড়ি গিয়ে গোটা ঘটনাটি তার মাকে জানায়। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর তারা রায়গঞ্জ থানায় আসেন। ওই ছাত্রীকে চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মোজাফফর আলি। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই ছাত্রীর মা জানিয়েছেন, মোজাফফর আলি তার মেয়ের সাথে এমন কাজ করেছে তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা কবির আলি জানিয়েছেন, আগেও এই গ্রামে এধরণের ঘটনা ঘটে ছিল কিন্তু তখন কোনও বিচার হয়নি। আবার ফের এমন ঘটনা ঘটেছে এবার ওই মোজাফফর আলির উপযুক্ত শাস্তির দাবী তুলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *