সিদ্ধ তান্ত্রিক হতে চেয়ে হরিয়ানায় শিশু কন্যাকে পাশবিক নির্যাতনের পর বলি, হাওড়া জিআরপির জালে শিবকুমার

আমাদের ভারত, ২৮ অক্টোবর: সিদ্ধ তান্ত্রিক হতে গেলে কোনো নাবালিকাকে বলি দিতে হবে দীপাবলির রাতে। আর সেইমতো কালী পুজোর রাতে সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের পর খুন করে শিবকুমার নামে এক যুবক। ঘটনাটি ঘটে হরিয়ানার পানিপথে। খুন করার পর হরিয়ানার পানিপথ থেকে কলকাতায় পালিয়ে আসার পথে পুলিশের জালে ধরা পড়লো শিবকুমার। হরিয়ানা পুলিশ ও হাওড়া জিআরপি’র তৎপরতায় গ্রেফতার হয় অভিযুক্ত।

হাওড়া জিআরপি থানার ওসি সিদ্ধার্থ রায় জানান, আজ সকালে হাওড়া জিআরপির সুপারিনটেন্ট পঙ্কজ দ্বিবেদী সকাল ন’টা নাগাদ জানান, এক নাবেলিকাকে ধর্ষণ ও খুন করে শিবকুমার নামে মূল অভিযুক্ত ডাউন কালকা মেলে কলকাতায় পালিয়ে আসছিল। ওই ট্রেনটি প্রায় দু’ঘন্টা দেরিতে চলছিল। সঙ্গে সঙ্গে জিআরপি আধিকারিকরা বর্ধমান স্টেশনে সাদা পোশাকে টিম পাঠিয়ে দেয়। কালকা মেল-এর মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে থাকে শিবকুমারকে। এস ৬ কামরায় সন্ধান পাওয়া যায় অভিযুক্তের। বিনা টিকিটে ট্রেনে উঠে জরিমানা দিয়ে ট্রেনে টিকিট কনফার্ম করেছিলো অভিযুক্ত। কিন্তু শেষ রক্ষা হল না। হরিয়ানা পুলিশের একটি টিম হাওড়ায় আসছিলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের সন্ধানে। তাদের হাতে শিবকুমারকে তুলে দেয় হাওড়া জিআরপি।

পুলিশ জানিয়েছে, এর আগেও সে একটি বাচ্চা ছেলেকে যৌন অত্যাচারের কারণে জেল খাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *