দীর্ঘ প্রতীক্ষার পর কালবৈশাখী ঝাড়গ্রামে

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ এপ্রিল: গত কয়েকদিন ধরে টানা গরমে নাভিশ্বাস ঝাড়গাম জেলাবাসীর। এই মরসুমের প্রথম কালবৈশাখীর দেখা মিলল ঝাড়গ্রাম জেলাতে। আজ সন্ধ্যায় মেঘ কালো করে আসে। তারপরেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়।

ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় যেমন সাঁকরাইল, গোপীবল্লভপুর, বিনপুর, বেলপাহাড়িতে হালকা শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। ঝড় ও শিলা বৃষ্টিতে এখনো সে রকম কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও ঝাড়গ্রাম জেলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে আজকের এই কালবৈশাখীতে অনেকটাই নীচে নামবে তাপমাত্রার পারদ। স্বস্তিতে জেলার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *