দীর্ঘ ১৮ ঘণ্টা টালবাহানা পর ভাটপাড়া থেকে উদ্ধার ১৮ টি তাজা বোমা

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর,৩ জুলাই: ১৮ ঘণ্টা ধরে টালবাহানার পর ভাটপাড়াতে পরিতক্ত রেল কোয়ার্টার থেকে বোমা উদ্ধার করল বম্ব স্কোয়াডের কর্মীরা। সারারাত বোমাগুলি পড়ে ছিল। আজ সকাল পেরিয়ে দুপুর হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। একসঙ্গে অনেক বোমা মজুত থাকায় যেকোনও সময় বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে এই আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে তারা। শেষে দুপুরে আসে বম্ব স্কোয়াড।

প্রসঙ্গত তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাটপাড়া এলাকায়।
শুক্রবার রাতে ভাটপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা বটতলা এলাকায় সম্মেলনী ক্লাব সংলগ্ন পরিত্যক্ত এক রেলের কোয়ার্টারে প্রচুর পরিমাণে তাজা বোমা মজুত থাকার ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
সন্ধ্যেবেলায় ওই অঞ্চলের এক বাসিন্দা পারিতক্ত্য রেল কোয়ার্টারে তার মায়ের শ্রাদ্ধের কাজ করার জন্য পরিষ্কার করতে গিয়ে বোমাগুলি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানান। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। তারা ঘিরে রাখেন গোটা এলাকা।

বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। কিন্তু রাত হয়ে যাওয়ায় বোম স্কোয়াড এসে উপস্থিত হতে পারেনি। শনিবার সকালে বোম স্কোয়াড আসবে বলে জানানো হলেও বেলা গড়িয়ে যায়, কিন্তু বোম স্কোয়াডের দেখা নেই। এরফলে চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। অবশেষে দুপুরে ঘটনাস্থলে বোম স্কোয়াডের টিম আসে। সেই সঙ্গে আসে দমকলের কর্মীরাও। বোমাগুলি উদ্ধার করার সময় যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই দমকল বিভাগকেও ডাকা হয়। এরপর ঘটনাস্থল থেকে ১৮ টি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় বম্ব স্কোয়াডের কর্মীরা।

ভোটের ফল প্রকাশের পর থেকেই ভাটপাড়া এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেই চলেছে। মাঝে কিছুদিন পুলিশি তৎপরতা র কারনে বোমাবাজি সামান্য বন্ধ হয়েছিল। কিন্তু এই বোমা মজুতের ঘটনায় ফের একবার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, আবার নতুন করে অশান্তি ছড়ানোর জন্য দুষ্কৃতীরা বোমা মজুত করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *