কয়েক ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর এক মানসিক ভারসাম্যহীন যুবকের মলাশয় থেকে বের করা হল আস্ত একটি কলম

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জুন: কয়েক ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর এক মানসিক ভারসাম্যহীন যুবকের মলাশয় থেকে বের করা হল আস্ত একটি কলম।  ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের বেসরকারি এক হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা খেলনা ব্যবসায়ী মুকুন্দ মঠের ছেলে সুদীপ মঠের তলপেটে ও মলদ্বারে অসহ্য যন্ত্রণার কথা পরিবার জানতে পারেন। যন্ত্রণার পাশাপাশি মলদ্বার থেকে শুরু হয় রক্তক্ষরণ। পরিবারের লোকেরা প্রথমে তাকে সবং গ্রামীণ হাসপাতাল পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেও কোনো সুচিকিৎসা না পেয়ে কটকের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখান থেকেও ফিরে আসতে হয় নিরাশ হয়ে। অবশেষে মেদিনীপুর শহরের গ্লোকাল নামে এক বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার জন্য ভর্তি করে। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর গত ৬ জুন সার্জেন্ট তথা প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার আশিস মণ্ডল ও ডাক্তার দীপক দাস সহ কয়েকজন চিকিৎসক দলের জটিল অস্ত্রোপচারের পর সুদীপের মলাশয় থেকে আস্ত একটি কলম বের করা হয়। বর্তমানে সুদীপ  স্থিতিশীল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *