৪ মাস পর খুলল কাঁকিনারার রিলায়েন্স জুট মিল, কাজ ফিরে পেলেন ৩ হাজার শ্রমিক

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ জুন: দীর্ঘ প্রায় সাড়ে ৪ মাস বাদে খুলে গেল কাঁকিনারা রিলায়েন্স জুট মিল। সাড়ে চার মাস আগে কাঁচা মালের অভাব ও উৎপাদন বাড়ানো নিয়ে শ্রমিক মালিক অসন্তোষের জেরে মূলত বন্ধ হয়ে যায় এই মিলটি। তবে ইউনিয়নের প্রতিনিধিরা ও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের চেষ্টায় আবার খুলে গেল এই মিল। মিলের উৎপাদন বাড়াতে হবে, মিল কর্তৃপক্ষের এই শর্ত মেনে নেওয়া হলে অবশেষে মিলটি খুলে যায় আজ।

দীর্ঘ দিন বাদে কানকিনারা রিলায়েন্স জুট মিল খোলায় খুশির হাওয়া মিল শ্রমিকদের মধ্যে। শ্রমিক মালিক অসন্তোষের কারণে প্রায় সাড়ে ৪, মাস ধরে বন্ধ থাকার ফলে বেকার হয়ে পড়েছিল প্রায় ৩ হাজার শ্রমিক। করোনা পরিস্থিতি জন্য দীর্ঘ দিন বন্ধ ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের মিলগুলি। তারপর এই মিলটি খুললেও উৎপাদন বাড়ানো নিয়ে গন্ডগোলের জেরে তা আবার বন্ধ হয়ে যায়। ফলে অর্থ কষ্টে দিন কাটছিল মিল কর্মীদের। মিল কর্তৃপক্ষের দেওয়া শর্ত শ্রমিকরা মেনে নেওয়ার খুলে গেল মিলটি। তাই খুশি মিলের শ্রমিকরা।

মিলটি বন্ধ হওয়ার পর থেকেই শ্রমিক ইউনিয়নের তরফে বারবার মিল কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের দাবি গুলি তুলে ধরা হয়েছে। আর মিল মালিকদের শর্তের কথাও শ্রমিকদের কাছে জানানো হয়েছে। অবশেষে দুই পক্ষই উভয়ের শর্ত মেনে নেওয়ার পথ নিলে খুলে গেলো মিলটি। বর্তমানে মিলটি খুলে যাওয়ায় শ্রমিকদের বক্তব্য, দীর্ঘ দিন পর মিল খোলায় আমরা খুশি। কারণ আমরা খুব আর্থিক সমস্যায় ভুগছিলাম। মালিকের শর্ত ছিল উৎপাদন বাড়ানোর, আমরা চেষ্টা করবো যাতে আমরা সেটা পূরণ করতে পারি।” তবে মিলটি ভালো ভাবে স্বাভাবিক নিয়মে চলুক এটাই চাইছেন শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *