১১ মাস পরে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে স্কুল চালু হল

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি:
দীর্ঘ ১১ মাস পরে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী স্কুল চালু হল। করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর ছাত্রছাত্রীরা স্কুলে এসে কিছুটা হলেও নিজেদের জগত ফিরে পেয়ে আনন্দিত।

শিক্ষা দপ্তরের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসতে হচ্ছে শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করে ক্লাস করতে হবে এবং থার্মাল স্ক্রীনিং এর ব্যবস্থা রয়েছে। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ ভূঁইয়া বললেন, বনধের প্রভাব বিদ্যাসাগর স্কুলে পড়েনি। স্বাভাবিকভাবেই ক্লাস চালু হয়েছে এবং শিক্ষকদের উপস্থিতি যেমন স্বাভাবিক তেমনি ছাত্র-ছাত্রীও পর্যাপ্ত ভাবে উপস্থিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *