বনগাঁ শহরে টিন কেটে কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ১৫ ডিসেম্বর: রাতের অন্ধকারে দোকানের টিন কেটে দুঃসাহসিক চুরি৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার অভিযান সংঘ এলাকায়। নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালপত্র চুরির ঘটনায় আতঙ্কিত আশপাশের দোকান মালিকরাও।

স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মত এদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক শশাঙ্ক দত্ত। দুদিন আগেই প্রচুর টাকার কাপড় তুলেছেন তিনি। সারা দিনের বেচা কেনার টাকাও দোকানের ক্যাসবাক্সে রেখে বাড়ি ফেরেন। সকালে দোকান খুলে দেখেন দোকানের জিনিস পত্র লণ্ডভন্ড। ক্যাসবাক্সের তালা ভাঙ্গা। এরপরই পুলিশে খবর দেন তিনি।

দোকানের মালিক শশাঙ্ক দত্ত বলেন, সকাল বেলায় যখন আমি দোকানে আসি তখন দেখি দোকানের পিছন দিকের টিন কাটা, লন্ডভন্ড হয়ে আছে দোকানের মাল পত্র, তারপরেই আমি দোকানের ভেতর গিয়ে দেখি আমি যে সমস্ত নতুন জামাকাপড় তুলেছিলাম সেগুলো চুরি হয়ে গিয়েছে এবং তার সঙ্গে ক্যাসবাক্স থেকে প্রায় আট হাজার টাকা চুরি হয়েছে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *