আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ ডিসেম্বর: চুরির রেশ যেন আতঙ্কের ছায়া হয়ে দাঁড়িয়েছে। আবারো কাঁচরাপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের কালিনগর রোডে দরজা ভেঙ্গে সর্বস্ব লুট করে নিল চোরের দল। মনীষা মন্ডল নামে এক ভাড়াটিয়া বাড়িতে একাই থাকতেন। স্বামী ও ছেলে কর্মসূত্রে বাইরে থাকতেন। বাড়ির তিন তলায় থাকতেন বাড়ির মালিক তনুশ্রী সাহা। সকাল দশটা নাগাদ নীচে নেমে বাড়ির মালিকের ছোট মেয়ে দেখতে পায় গোটা দরজা ভেঙ্গে পড়ে আছে এলোমেলো হয়ে আছে গোটা ঘর।

বাড়ির মালিক তনুশ্রী সাহা দাবি করছেন, আমার ভাড়াটিয়া তালা মেরে চলে গিয়েছিল, গতকাল বাড়িতে আসেননি সেই বিষয়টাও আমরা জানতাম না। সকালবেলা উঠে জানতে পারি এত কিছু কান্ড। আতঙ্কের মধ্যে রয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

