বিজেপি পরিচালিত পঞ্চায়েতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য ইটাহারে

স্বরূপ দত্ত, ইটাহার, ৩১ মে: উত্তর দিনাজপুর জেলার ইটাহার সদর পঞ্চায়েত দপ্তরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। এদিন ইটাহার পঞ্চায়েত দপ্তরের এক অস্থায়ী কর্মী দুপুর নাগাদ পঞ্চায়েত দপ্তরে আসতেই লক্ষ্য করেন পঞ্চায়েত দপ্তরের সদর গ্রিল গেটে তালা মারা থাকলেও দপ্তরের অন্যান্য ঘরের গেটের তালা ভাঙ্গা রয়েছে।

খবর পেয়ে পঞ্চায়েত দপ্তরে আসেন বিজেপির প্রধান অশোক বর্মন সহ অন্যান্য দপ্তরের কর্মীরা। খবর দেওয়া হয় ইটাহার থানায়। পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত দপ্তরের কর্মীরা লক্ষ্য করেন দপ্তরের কম্পিউটার ও আলমারি ভেঙ্গে ল্যাপটপ সহ একাধিক মূল্যবান জিনিস পত্র খোয়া গেছে। মূল্যবান কাগজ পত্র ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করলেও, পঞ্চায়েত প্রধান অশোক বর্মন বলেন মূল গেট তালা মারা থাকালেও দোতালার সিড়ির গেটে তালা মারা না থাকায় সেই পথেই দুষ্কৃতিরা ভিরতে ঢুকেছিল।

ইটাহার সদর বিডিও অফিস চত্বরে একাধিক সরকারী দপ্তর সহ শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি থাকায় রাতের অন্ধকারে পুলিশের টহল থাকালেও কংগ্রেস, সিপিএম, বিজেপি পরিচালিত ইটাহার পঞ্চায়েত দপ্তরে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *