স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৫ জুলাই:
দুঃসাহসিক চুরি হল ভীমপুর থানার ডহরপোঁতায়। লোহার গেটের তালা কেটে চুরি তূণমুল কংগ্রেস কর্মী সঞ্জিত ঘোষের বাড়িতে। নগদ ৫ লক্ষ টাকা, কুড়ি ভরি সোনা, কাঁসা পিতলের বাসন চুরি হয়েছে। এছাড়া ওই এলাকায় আরো চারটি বাড়িতে চুরি হয় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
এলাকাবাসী কাছে ঘটবাবু নামে পরিচিত তিনি। রাত ২টা নাগাদ গেটের তালা কেটে দোতলায় উঠে দুটি ঘরে ঢুকে আলমারি তালা কেটে চুরি করে। নগদ পাঁচ লাখ টাকা, ২০ ভরি সোনার গয়না, কাঁসা পিতলের বাসন সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। যাওয়ার সময় বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। পরিবারের পক্ষ থেকে ভীমপুর থানায় ফোন করে চুরির ঘটনা জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে পরিবারের তাদের মুক্ত করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে ভীমপুর থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় পরিবারের লোকজন আতঙ্কিত। এছাড়াও একই কায়দায় ওই গ্রামে আরও চার বাড়িতে চুরি যায় জিনিম পত্র। কাছাকাছি এক রাতে পাঁচ বাড়িতে চুরি হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী।

