অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ নভেম্বর:
গোপীবল্লভপুরে শতবর্ষ প্রাচীন পারিবারিক দুর্গা মন্দিরে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা চুরি করেছে দুর্গা মায়ের মাথার রুপোর মুকুট, সোনার হার, কানের দুল সমেত প্রায় দেড় লক্ষ টাকার জিনিসপত্র। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের আলমপুর গ্রামের।
ওই গ্রামের ব্রাহ্মণ অনুপ পন্ডামহাপাত্র পরিবারের প্রায় শতাধিক বছরের প্রাচীন এই দুর্গা মন্ডপে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় হতবাক পরিবারটির। ওই দুর্গা মন্দিরে প্রতিদিন যেরকম নিত্য পুজো হয় সেরকম পুজোর কয়েকদিন ঘটা করে পুজো হয়। আর দুর্গাপূজার কয়েকদিন পর এরকম ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

গোপীবল্লভপুর থানায় ঘটনাটি জানানোয় পুলিশের পক্ষ থেকে চুরির কিনারা করার জন্য তদন্ত শুরু করেছে।

