আসানসোলের উত্তর কন্যাপুরে দুঃসাহসিক ডাকাতি

আমাদের ভারত, আসানসোল, ১১ ডিসেম্বর: আসানসোলের উত্তর কন্যাপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে বেসরকারি অললাইন বিপনন সংস্থার অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে।

জানাগেছে, সশস্ত্র তিন দুষ্কৃতী অফিসে ঢুকে কর্মীদের মারধর করে দু’লক্ষেরও বেশি টাকা নিয়ে চম্পট দেয়। এমনকি সিসিটিভির বাক্স নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে আসানসোল উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী পৌচ্ছয়।আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট অভিষেক মোদী সহ কমিশনারেটের পদস্থ পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *