দিনে দুপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ডালখোলায়

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ জানুয়ারি: এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার ৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপল্লী এলাকায়।

জানা গিয়েছে, দিলীপ কুমার কর্মকার নামে ওই ব্যবসায়ী ব্যবসার সূত্রে সকাল নাগাদ বাইরে যান। তার স্ত্রীও বাড়ির বাইরে গিয়েছিলেন। এরপর বিকেলে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। ঘরের দেওয়াল ভেঙ্গে সোনার গয়না, বেশ কিছু পরিমাণ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গৃহকর্তা দিলীপ কুমার কর্মকার। গোটা ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *