আদ্রায় শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত যুবক

সাথী দাস, পুরুলিয়া, ১০ আগস্ট: ৩ বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার আদ্রা থানা এলাকায়।

অভিযোগের ভিত্তিতে ঘটনার দিন সোমবার রাতেই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে আদ্রা থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম তন্ময় দেব। বাড়ি আদ্রা থানা এলাকার সুভাষনগর এলাকায়। ধৃত ওই যুবকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ অভিযুক্ত যুবককে তোলা হয় রঘুনাথপুর মহকুমা আদালতে।

যদিও অভিযুক্ত এই ঘটনা মিথ্যা বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, “বাচ্চাটি আমার বাড়িতে এসেছিল এটাই আমার অপরাধ।” ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আদ্রা রেল শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *