কিশোরীর অশ্লীল ছবি ভাইরাল, জেল হেফাজত ঘাটালের যুবকের

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: কিশোরীর অশ্লীল ছবি ভাইরাল করায় এক যুবকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন ঘাটাল মহকুমা দায়রা আদালতের বিচারপতি।
গত ২৯ অাগস্ট এক কিশোরীর ছবি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ওই যুবকের বাড়ি চন্দ্রকোনার পাথরা গ্রামে। সেই খবর পেয়ে কিশোরীর পরিবার ঘাটাল থানায় অভিযোগ দায়ের করে ৩০ অাগস্ট। এই অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানার পুলিশ তদন্ত শুরু করে এবং ওই যুবককে গ্রেফতার করে। আজ ১ সেপ্টেম্বর তাকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *