গোপাল রায়, আরামবাগ, ১৯ জুলাই: ঈদ নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল সোমবার বার আরামবাগের রবীন্দ্রভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন, এসডিপিও অভিষেক মন্ডল, আইসি বরুণ ঘোষ। এদিনের বৈঠক থেকে ঈদ কমিটির সদস্যদের জানিয়ে দেওয়া হয় কোভিড বিধি মেনে এবং সমস্ত ঈদ কমিটির বৈঠকে সমস্ত রকম জরুরী বিষয় নজর রেখে সুষ্ঠুভাবে ঈদ পরিচালনা করার আহ্বান জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।

