কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন, আক্রান্ত বেড়ে ১৬৮, এলাকায় স্বাস্থ্য কর্তারা

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৯ সেপ্টেম্বর: কামারহাটি পৌর এলাকায় ডায়েরিয়ার প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়াচ্ছে পৌর প্রশাসনের। ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮জন। সূত্রের খবর অনুযায়ী ডায়েরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।

কামারহাটি অঞ্চলে ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ার পর থেকেই তৎপর পৌরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার ডায়েরিয়া পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের স্বাস্থ্য দফতরের জয়েন্ট ডিরেক্টর, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ ছয় সদস্যের একটি দল। পাশাপাশি তারা সাগর দত্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন।
দফায় দফায় পর্যবেক্ষণ করছেন আক্রান্ত অঞ্চলসহ কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতাল। দু’দিন টানা পর্যবেক্ষণের পর পরিস্থিতি সম্পূর্ণ সামাল দিতে আজ উচ্চ পর্যায়ের এক আলোচনায় অনুষ্ঠিত হয় কামারহাটি পৌরসভাগ। উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা ,ব্যারাকপুর মহকুমা শাসক অভ্র অধিকারী, জেলা স্বাস্থ্য আধিকারিক তাপস রায়, জেলা উপ স্বাস্থ্য আধিকারিক সুপর্ণা চ্যাটার্জি, কামারহাটি পৌরসভার মুখ্য প্রশাসক গোপাল সাহা, পৌরসভার স্বাস্থ্য বিভাগের প্রশাসক মন্ডলীর সদস্য বিমল সাহা, সহ জেলা ও পৌর আধিকারিকরা।

বৈঠক শেষে জেলাশাসক সুমিত গুপ্তা সাংবাদিকদের জানালেন, “দুই দিন ধরে কামারহাটিতে যে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে সেই পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আনা যাবে সেই সমস্ত বিষয়ে স্বাস্থ্য দপ্তর, কেএমডিএ’র প্রতিনিধি দল ও পৌর কর্তৃপক্ষ ও সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের সাথে বৈঠক করা হলো।

তিনি বলেন, পানীয় জল থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে মেনে নেওয়া হচ্ছে। কামারাহাটিতে চারটি উৎস থেকে জল সরবরাহ করা হয়ে থেকে। তাই প্রথমে ওই জলের উৎসগুলিকে আগে জীবাণু মুক্ত করা হবে। একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করা হয়েছে যারা ডায়েরিয়া আক্রান্ত অঞ্চলের মানুষজনের বাড়িতে বাড়িতে যাবে এবং প্রয়োজনীয় সমস্ত রকম সহযোগিতা করবে। এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ১২৪ জন, মৃত্যু হয়েছে দুজনের পরিস্থিতির উপর সম্পূর্ণ নজর রাখছেন জেলা স্বাস্থ্য দপ্তর।”

জেলা সি এম ও এইচ তাপস রায় জানালেন, “কামারহাটি পৌরসভা থেকে হ্যালোজেন ট্যাবলেট দেওয়া হবে যা সমস্ত মানুষ জলে দিয়ে তবেই সেই জল পান করবে। তিনি আরো জানান, এখনো পর্যন্ত কামারহাটি পৌরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত ১৬৮ জন আক্রান্ত হয়েছে যাদের মধ্যে এখনো ১২৪ জন চিকিৎসাধীন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *