পঞ্চম দফা ভোটেও অশান্ত বাংলা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ অধীর রঞ্জন চৌধুরীর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৭ এপ্রিল: পঞ্চম দফা ভোটের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট পরিচালনা করতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল এবং তার হার্মাদ বাহিনী যেভাবে আগের ভোটগুলোতে হিংসাত্মক ব্যবস্থা অবলম্বন করেছিল এবারও তাই করছে। নির্বাচন কমিশন কোনও ভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা আগে থেকেই নির্বাচন কমিশনকে সতর্ক করেছিলাম যাতে বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ ঠিকমতো প্রয়োগ করতে পারে সেই দিকে নজর দিতে। কিন্তু নির্বাচন কমিশন তা করে উঠতে পারল না। তাই এখনও বাংলায় রাজনৈতিক হিংসা অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *