বিজেপির হেভিওয়েট নেতাদের বঙ্গ সফরকে কটাক্ষ অধীরের

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ মার্চ: বঙ্গ নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ঝাঁপিয়ে পড়ছে এক ঝাঁক বিজেপি নেতা। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, একগুচ্ছ নেতা সফর করে প্রচারে ঝড় তোলার প্রচেষ্টায়। এই প্রসঙ্গে রবিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, কে কতবার পশ্চিমবঙ্গ সফরে আসবেন তাতে আমাদের বলার কিছু নেই। বাংলায় বিজেপি মোটেই শক্তিশালী নয়, বিজেপি শক্তিশালী হলে তাদের দলের কেন্দ্রীয় নেতারা সবকিছু ছেড়ে পশ্চিমবঙ্গে এসে পড়ে থাকতেন না। বিজেপিকে বাইরে থেকে যতটা শক্তিশালী দেখায় ভিতরে ততটা শক্তিশালী নয়। তাই তারা বেশি বেশি করে বাংলায় আসতে চাইছেন। পশ্চিমবঙ্গে তাদের সংগঠন অন্তঃসারশূন্য। মোদী বলছেন, দেশকে আত্মনির্ভর করব। কিন্তু বাংলায় এসে নিজের দলকে তিনি বলতে পারছেন না যে, আত্মনির্ভর হও। বাংলার বিজেপি, মোদী ও অমিত শাহের উপর নির্ভর করে চলছে বলেও মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *