খড়্গপুরে তৃণমূলের সমালোচনায় অধীর

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ মার্চ: খড়্গপুরের সভা থেকে তৃণমূলকে কঠোর ভাষায় আক্রমণ করলেন করলেন প্রদেশ কংগ্রেসে সভাপতি অধীর চৌধুরী।তিনি রবিবার কংগ্রেসের খড়্গপুরের প্রার্থী রীতা শর্মা ও সবং’য়ের প্রার্থী চিরঞ্জীব ভৌমিকের সমর্থনে সভা করেন।দুটি সভা থেকেই তৃণমূলের পাশাপাশি বিজেপির কঠোর সমালোচনা করেন তিনি। তাঁর এদিনের বক্তব্যে অধিকাংশ সময়ই ছিল মমতার বিরোধিতা।

মমতার পা ভাঙা নিয়ে কটাক্ষ করে তাঁকে বলতে শোনা যায়, নন্দীগ্রামে পা ভাঙলো আর ১৩০ কিলোমিটার দূরে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি হলেন। ওনার গ্রামের হাসপাতালে তাহলে ভরসা নেই। মুখ্যমন্ত্রী যদি তাঁকে বলতেন তবে দিল্লি থেকে চিকিৎসক এনে ২৪ ঘন্টার মধ্যে শুধু হাঁটা নয় দৌড়তে পারতেন। তা উনি করেননি।মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে জানেন না। 
বাংলা সব দিক থেকে পিছিয়ে রয়েছে। দেশের ৩৬টি রাজ্যের মধ্যে ২৮ নম্বরে রয়েছে বাংলা। বাংলার মানুষের ক্রয় করার ক্ষমতা কমে গেছে।

খড়্গপুরের প্রয়াত কংগ্রেস নেতা জ্ঞান সিং সোহান পালকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, উনি ছিলেন বটগাছের মতো। সবংয়ের সভা থেকে তিনি তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞাকে গদ্দারের সাথে তুলনা করে বলেন, দিদি আগে লোকের ঘর ভেঙেছে সেই দিদির ঘর এখন খালি হয়ে যাচ্ছে। অধীর চৌধুরী জোট প্রার্থীদের জয়ী করার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *