নির্বাচন বন্ধের জন্য এবার কমিশনকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ এপ্রিল:
মানুষের জীবন আগে না নির্বাচন। তার সিদ্ধান্ত নিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। তাই বাংলায় নির্বাচন বন্ধের জন্য এবার নির্বাচন কমিশনকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন, বাংলায় কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই সময় নির্বাচন করলে সংক্রমণ আরও বাড়বে। তাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিৎ বলে জানিয়েছেন অধীর চৌধুরী। এমনকি রমজান মাসের পর নির্বাচন করার জন্য কমিশনকে প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি আজ থেকেই বাংলায় সমস্ত রকম বড়ো মিটিং-মিছিল বন্ধ করার কথা জানালেন বহরমপুরের সাংসদ। তিনি বলেন, মানুষের জীবনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে প্রদেশ কংগ্রেস কোনও কর্মসূচি করবে না।

অন্যদিকে নির্বাচন বন্ধ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কলকাতায় বলেন, নির্বাচন করাটা সম্পূর্ণ কমিশনের আওতাভুক্ত। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে কমিশন যা সিদ্ধান্ত নেবে বিজেপি তা মানবে বলে জানিয়েছেন রবিশঙ্কর প্রসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *