পশ্চিমবঙ্গ থেকে সংসদ রত্ন ২০২৩ সম্মানের জন্য মনোনীত হলেন অধীর চৌধুরী ও সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ থেকে সংসদ রত্ন সম্মান ২০২৩- এর জন্য মনোনীত হয়েছেন দু’জন সাংসদ। তারা হলেন বালুরঘাটের সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সংসদ রত্ন সম্মান ২০২৩- এর জন্য মোট ১৩ জনকে মনোনীত করা হয়েছে এর মধ্যে আট জন লোকসভার সদস্য, পাঁচ জন রাজ্যসভার সদস্য।

বিভিন্ন ক্যাটাগরির অধীনে সংশ্লিষ্ট সাংসদদের সংসদীয় পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়া হয় এই সম্মানের মাধ্যমে। প্রয়াত ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের সম্মানে চালু হওয়ায় এই বিশেষ সম্মান নাগরিক সমাজের পক্ষ থেকে আগামী ২৫ শে মার্চ নয়া দিল্লিতে দেওয়া হবে।

রাজ্যসভার প্রাক্তন সদস্য ও সিপিআইএম নেতা পিকে রঙ্গরাজনকে জীবন কৃতি সম্মানের জন্য মনোনীত করা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল এবং প্রাক্তন নির্বাচন কমিশনার টিএস কৃষ্ণমূর্তির জুড়ি কমিটি এই ১৩ জন সাংসদের নাম বেছে নিয়েছেন। এবছরের সংসদ রত্ন সম্মানের জন্য এছাড়াও দুটি বিভাগীয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটিকে বিশেষ ক্যাটাগরিতে সম্মান দেওয়া হবে।

লোকসভার সদস্য হিসেবে যারা সম্মান পাচ্ছেন, তারা হলেন, বিদ্যুৎ বরণ মাহাতো(বিজেপি ঝাড়খন্ড), ডঃসুকান্ত মজুমদার (বিজেপি পশ্চিমবঙ্গ), কুলদীপ রায় শর্মা (কংগ্রেস আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ), ডক্টর হিনা বিজয় কুমার গোবিত( বিজেপি মহারাষ্ট্র), অধীর রঞ্জন চৌধুরী (কংগ্রেস পশ্চিমবঙ্গ), গোপাল চিনায়খ শেট্টি (বিজেপি মহারাষ্ট্র), সুধীর গুপ্তা (বিজেপি মধ্যপ্রদেশ), ডক্টর অমল রাম সিং কোলহে (এন সি পি মহারাষ্ট্র)।

অন্যদিকে রাজ্যসভার পাঁচ জন সদস্য হলেন, ডক্টর জন বৃত্তাস (সিপিআইএম কেরল), ডক্টর মনোজ কুমার ঝাঁ (আরজে ডি বিহার), ফৌজিয়া তাহসিন আহমেদ খান (এন সি পি মহারাষ্ট্র)। এদের সেটিং মেম্বার ক্যাটাগরিতে বেছে নেওয়া হয়েছে। রাজ্যসভা মেম্বার্স রিটায়ার্ড ইন ২০২২ ক্যাটাগরিতে বাছাই হয়েছেন বিষম্ভর প্রসাদ নিষাদ( সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশ) এবং ছায়া বর্মা (কংগ্রেস ছত্রিশগড়)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *