অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অ্যাডামাস ইউনিভার্সিটির

আমাদের ভারত, ১৭ নভেম্বর: অ্যাডামাস ইউনিভার্সিটির স্কুল অফ এডুকেশন দু’দিনের বার্ষিক অনুষ্ঠান শুরু করল। ‘এডুক্লেভ ২০২২’ শীর্ষক অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হল ভবিষ্যৎ সমাজ নির্মাণে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভূমিকা। আলোচনায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন দিক এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাডামাস ইউনিভার্সিটির উপাচার্য নবীন দাস, স্কুল অফ এডুকেশনের অধিকর্তা এবং স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজের অ্যাসোসিয়েট ডিন
শাওলি মুখার্জী। ছিলেন আডামাস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিনিধি। অনুষ্ঠানে মূল বক্তৃতা করেন স্টকহোম বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগের অধ্যাপক নিহাদ বুনার এবং ওই বিশ্ববিদ্যালয়ের স্টাডিজ পরিচালক জারি লিনিকো।

এদিন বক্তব্য রাখতে গিয়ে নিহাদ অভিবাসী এবং উদ্বাস্তুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন। তাঁর মতে, শিশুদের অবশ্যই আনুষ্ঠানিক শিক্ষা এবং শিক্ষার বিকল্প নমনীয় পথের ব্যবস্থা করতে হবে। অপরদিকে শারীরিক, সামাজিক, মনস্তাত্ত্বিক বিষয় হিসাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে তার মতামতগুলি সকলের সামনে তুলে ধরেন। তিনি বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া বিভিন্ন বাধার ও তার প্রবিধানের উপর আলোকপাত করেন।

এই সম্মেলনে “অন্তর্ভুক্তিমূলক পরিবেশ”- এর উপর একটি প্যানেল গঠনের কথা বলা হয়। এর সদস্যরা হলেন মিনা সেদেম, ডিরেক্টর অব স্টাডিজ, স্পেশাল এডুকেশন বিভাগ, স্টকহোম ইউনিভার্সিটি, খালেদা গনি দত্ত, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্পেশাল এডুকেশন, স্টকহোম ইউনিভার্সিটি, এলিজাবেথ অ্যান অ্যাডামস লিংব্যাক, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্পেশাল এডুকেশন, স্টকহোম বিশ্ববিদ্যালয় এবং হেলেন নুটস নাইকভিস্ট, সিনিয়র লেকচারার, বিশেষ শিক্ষা বিভাগ, স্টকহোম বিশ্ববিদ্যালয়।

প্যানেলের আলোচিত প্রধান বিষয়গুলি হল ‘অন্তর্ভুক্ত পরিবেশ’, ‘আন্তঃপ্রজন্ম এবং জীবনব্যাপী শিক্ষা’ এবং ‘সামাজিক ন্যায়বিচার’। অনুষ্ঠানের অন্যতম একটি আর্কষণ ছিল বিশেষ ভাবে সক্ষম শিশুদের নিয়ে আয়োজিত এক র‌্যাম্প শো। এর উদ্যোক্তা ছিলেন স্বাতী চক্রবর্তী, ডেপুটি ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেলিব্রাল পালসি। এছাড়াও তিনি একজন চিত্র নির্মাতা। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনিও নিজের মতামত রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *