আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ মার্চ : প্রথম পর্যায়ের ভোটের প্রচারের আজ শেষ দিন। এই শেষ দিনে পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে ভোট প্রচার করলেন তৃণমূলের সংসদ দেব। পটাশপুর থানার টিকর পাড়া হাইস্কুল মাঠে হেলিকপ্টারে করে এসে নামেন তিনি। অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে ঘিরে তৃণমূল কর্মীদের উন্মাদনা তৈরি হয়। বিশেষ করে মহিলাদের মধ্যে দেবকে ঘিরে উন্মাদনা ছিল বেশি। পটাশপুর দু’নম্বর ব্লকের টিকরাপাড়া হাই স্কুল মাঠ থেকে রোড শোতে যোগ দেন তিনি।

শেষবেলার ভোট প্রচারে পটাশপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে ভোট প্রচারে এসে পৌঁছায় তৃণমূল সংসদ দেব। টিকরাপাড়া হাইস্কুল মাঠে দেবকে কাছ থেকে দেখার চেষ্টায় ব্যারিকেড ভেঙ্গে পড়ার উপক্রম হয় হেলিপ্যাড চত্বরে। এদিন টিকরাপাড়া হাই স্কুল মাঠে উচ্ছ্বাস আর উন্মাদনার কাছে সমস্ত বিধিনিষেধ হার মানে। এদিন বারোটা নাগাদ টিকরাপাড়া হাইস্কুল মাঠে হেলিপ্যাড চত্বরে এসে নামেন অভিনেতা তথা সাংসদ দেব। তাকে দেখতে মানুষের উপচে পড়া ভিড় দেখে উপস্থিত সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। দেবের রোড শো ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। হুডখোলা গাড়ির থেকেই তিনি রাস্তার দু’ধারের মানুষকে শুভেচ্ছা জানান। টিকরা পাড়া হাই স্কুলের মাঠ থেকে এই রোড শো শুরু হয়ে ভৈরবদাঁড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ যায়।


