নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১০ মার্চ:
খড়গপুর সদরে বিজেপি প্রার্থী হলেন হিরণ চ্যাটার্জি। বুধবার তাঁর নাম ঘোষণা করে বিজেপি। খড়গপুর সদর মূলত বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। আর প্রেস্টিজ ফাইটের লড়াইয়ে বাংলা সিনেমার এই অভিনেতার উপর ভরসা রাখলো বিজেপি।
প্রসঙ্গত, খড়গপুর সদরে গত বিধানসভা নির্বাচনে জিতে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর মেদিনীপুর আসন থেকে লোকসভা ভোটে জিততে তাকে বিধানসভা থেকে পদত্যাগ করতে হয়। সেই উপনির্বাচনে খড়গপুর সদর আসনটি বিজেপি থেকে ছিনিয়ে নিয়েছিল রাজ্যের শাসক দল, যা এখনও বিজেপির কাছে ক্ষত। আর এবারের নির্বাচনে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টায় নেমেছে বিজেপি রাজ্য নেতৃত্ব। আসনটি পুনরায় দখল করে মুখ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই জন্য একেবারে দলের সেলিব্রিটি মুখের উপর ভরসা রাখলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
এছড়া বাঁকুড়ার বরজোড়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুপ্রীতি চ্যাটার্জিকে। তাঁর নাম এদিন দিল্লি থেকে ঘোষণা করা হয়।

