জয় লাহা, দুর্গাপুর, ৬ সেপ্টম্বর: বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্বামী পরিত্যক্তা মহিলার ওপর অ্যাসিড হামলার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ইস্পাত নগরীর আইনস্টাইন এলাকায়। আক্রান্ত ওই মহিলা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনায় জানা গেছে, আক্রান্ত ওই মহিলা স্বামী পরিত্যক্তা। দুর্গাপুর আইনস্টাইনে বাপের বাড়িতে থাকত।বছর দেড়েক আগে ওই মহিলার সঙ্গে মোবাইলে পরিচয় হয় কলকাতার এক যুবকের। পরিচয়ের পর থেকেই ওই যুবক বারবার দুর্গাপুরের ওই মহিলাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ। কিন্তু বিয়ে করতে রাজি হননি বলে দাবি আক্রান্ত মহিলার।

আক্রান্ত মহিলা জানান, “ছেলেটিকে না দেখে তার পরিচয় না পাওয়ায় বাড়ির লোকজন প্রথম থেকেই নারাজ ছিল বিয়েতে। আর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই সোমবার সকালে ইস্পাত নগরীর আইনস্টাইন সংলগ্ন জেসি বোস বস্তি এলাকায় দেখা করতে এসেছি বলে ওই যুবক। ফোনে বলে বাইরে বেরিয়ে আসতে। বাইরে বেরিয়ে আসা মাত্রই কলকাতা থেকে আসা ওই যুবক বোতল থেকে অ্যাসিড বের করে ছুঁড়ে মারে। মুখ জ্বালা করছিল।” এরপর গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Phone Kore oto GOPPO korar ki khub darkar hay??
Cyber complain korleo solution hoto.
INVITING PROBLEM, FOR NOTHING.
ALLUSION NA THAKLE, KI “REVENGE” KEU NEY??
MATTER IS FISHY.