সাহিত্য অকাদেমী থেকে পদত্যাগ অচিন্ত্য বিশ্বাসের

আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: সাহিত্য অকাদেমী দিল্লি থেকে পদত্যাগ করলেন ভারতীয় জাদুঘরের অছিপরিষদের সদস্য তথা প্রাক্তন উপাচার্য অচিন্ত্য বিশ্বাস। সোমবার সকালে তিনি হোয়াটসঅ্যাপে এই প্রতিবেদককে এ কথা জানান।

পরে তিনি ফেসবুকে লিখেছেন, “সাহিত্য অকাদেমী দিল্লি, এবছর আমাকে পুরস্কার কমিটিতে মনোনীত করেছিল। গত বছর পুরস্কার পেয়েছিলেন ব্রাত্য বসু। উনি কী ভাবে পেয়েছেন সেটা রহস্য। সাহিত্য অকাদেমী নাটকের লোকরা পান না, তাঁরা সঙ্গীত নাটক অকাদেমী পুরস্কার পান। বিজয় টেন্ডুলকার, গিরিশ করনাডরা তাই পেয়েছেন। ব্রাত্য বাবুর ক্ষেত্রে অনেক গোলমাল হয়েছিল। এর প্রতিবাদে আমি পদত্যাগ করলাম। ব্রাত্য বসুর পুরস্কার প্রাপ্তি নিয়ে তদন্তের দাবিও করেছি।

আমার সম্মান চাই না। সামান্য চেষ্টা করলাম। বাংলা সাহিত্যের সম্মান রক্ষার চেষ্টা করলাম বলতে পারেন।” এই বার্তা পোস্ট করার দুঘন্টার মধ্যে, বেলা সওয়া চারটেয় লাইক ও মন্তব্য এসেছে যথাক্রমে ১৮৮ ও ৪৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *