আমাদের ভারত, বীরভূম, ১৬ নভেম্বর: খয়রাশোল ব্লকের অন্তর্গত রুপুসপুর গ্রাম পঞ্চায়েতের ছোড়া গ্রামের বাসিন্দা আলো মণ্ডল অল ইন্ডিয়া মেডিকেল এণ্ট্রান্স পরীক্ষায় কৃতিত্ব অর্জন করলো। তাই তাঁকে আজ তাঁর বাড়িতে গিয়ে দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা শুভেচ্ছা জানালেন।
আলো মণ্ডল ৭২০-এর মধ্যে ৬২৮ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে ৮৯৭২ স্থানে রয়েছে। তার স্কোর ৯৯.৪১ শতাংশ। আলোর বাবা নগেন্দ্র চন্দ্র মণ্ডল মুদির দোকানের কর্মী। কখনও কখনও মাঠে ধান কাটার কাজও করতে হয় আলোকে। মাঝে মধ্যে আলোকে বাবার খবর নিয়েও যেতে হয়। হাড়ভাঙ্গা পরিশ্রমের পরও আলো মাধ্যমিকে গ্রামের স্কুলে ৬৪২ নম্বর পেয়ে প্রথম হয়েছিল। এরপর দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস থেকে ৪৮৬ নম্বর পেয়ে প্রথম হয়। তাঁর বাবা জানান, মেয়ের সাফল্যে খুব ভালো লাগছে।’

