সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা,
১১ জুলাই: গোপন ছাত্রীর ছবি তুলে ব্ল্যাকমেইল করে একাধিক বার ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের দিয়ারা গ্রামে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম জুইন মণ্ডল।
পুলিশ সূত্রের খবর, বছর এগারোর বালিকা সেলাইয়ের কাজ করত জুইনের বাড়িতে। অন্যদিকে বাড়ির কাজও করাতো ওই বালিকাকে দিয়ে। সেই সুযোগে গোপনে তার অশ্লীল ছবি তুলে মোবাইলে ভিডিও করে, ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর গত মাসের ৩০ জুন ওই বালিকা আত্মহত্যার চেষ্টা করে। তারপর এই খবর জানাজানি হতেই সে পুরো ঘটনা পরিবার এবং প্রতিবেশীদের জানায়। রবিবার নির্যাতিতা ও তার পরিবার স্বরূপনগর থানায় ওই যুবকের বিরুদ্ধে গোপনে ছবি তুলে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। ধৃতকে সোমবার বসিরহাট মহাকুম আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ইতিমধ্যে ওই ছাত্রীর বসিরহাট জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি বসিরহাট মহাকুমা আদালতের বিচারকের কাছে জবানবন্দি দিয়েছে নির্যাতিতা।

