ডেবরায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে ফের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

জানা গেছে, ডেবরা ব্লকের ১নং ভবানীপুর অঞ্চলের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা বারো বছর বয়সের ওই প্রতিবন্ধী কিশোরীকে শনিবার দুপুরে এলাকারই ৪০ বছর বয়সী সেক আনোয়ার আলি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নির্যাতিতার মায়ের অভিযোগ, শনিবার দুপুরে তার মেয়ে পাড়ার একটি দোকানে যাওয়া সময় অভিযুক্ত ব্যক্তি মেয়েকে তার বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়ে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু হয়। তখনই অভিযুক্ত ব্যক্তির বাড়িতে মেয়েটিকে  অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
 
নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শেখ আনোয়ার আলীকে পুলিশ গ্রেফতার করেছে। নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *