জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ১১ ডিসেম্বর: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আরও এক বমাল ধরা পড়ল পুলিশের জালে। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের নাম স্বরূপ ব্যানার্জি বুদবুদের মানকরের বাসিন্দা। শনিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন।
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে স্বপন মন্ডল নামে এক বমাল পানাগড় সেনাছাউনির গয়েন্দা বিভাগের জালে ধরা পড়ে। ধৃত ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় সেনা গয়েন্দারা। ধৃত স্বপন মন্ডলের বাড়ি নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায়। ওই ব্যক্তি একসময় ভারতীয় সেনায় চাকরি করত। ২০১২ সালে সেনার চাকরি থেকে পালিয়ে যায়।
অভিযোগ, মঙ্গলবার এক তরুণীকে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেব বলে বুদবুদের মানকর স্টেশনের কাছে ডাকে। সেখান থেকে পানাগড় সেনাছাউনির ১ নং গেট এলাকায় নিয়ে আসে ওই তরুণীকে। তখনই সন্দেহ হয় সেনা ইন্টিলিজেন্স কর্মীদের। তাদের আটক করে জেরা শুরু করে ইন্টিলিজেন্স কর্মীরা। তারপরই বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেয়।
চাকরি প্রার্থী ওই তরুণী পুলিশে প্রতারণার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে স্বপন মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে ধৃতকে জেরা করে পুলিশ স্বরূপ ব্যানার্জির নাম জানতে পারে এবং পুলিশ কনস্টেবলে চাকরির কিছু আবেদন পত্র উদ্ধার করে। তারপরই পুলিশ সরূপ ব্যানার্জিকে গ্রেফতার করে। শনিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

