ঝালদা থানা থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত আইসি সঞ্জীব ঘোষকে

সাথী দাস, পুরুলিয়া, ২৪ মার্চ: অবশেষে ঝালদা থানা থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত আই সি সঞ্জীব ঘোষকে। আই সি’র পদে থাকলেও ঝালদা থানার কাজ থেকে আপাতত ‘অব্যাহতি’ দেওয়া হল তাঁকে। এখন পুরুলিয়ার ঝালদা থানার নজরদারিতে এসডিপিও সুব্রত দেবকে দায়িত্ব দিয়েছে জেলা পুলিশ।

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ঝালদা থানার আইসির বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় তাঁকে ঝালদা থানার দায়িত্ব থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি আইসির পদেই রয়েছেন বলে জানান পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগন।

প্রসঙ্গত, ওই আই সি র বিরুদ্ধে ফোনের কথোপকথন ভাইরাল হয়। নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু তাঁর স্বামীকে দল ছাড়ানোর হুমকি এবং ভয় দেখানোর অভিযোগ করেন। এছাড়া খুনের জন্য পরোক্ষ ভাবে মদত করার অভিযোগ করেন জেলা পুলিশ সুপারের কাছে। কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন মানুষ আইসি’র ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও অভিযুক্ত আইসি, ওসি হিসেবে বহাল থাকলে তদন্তের নিরপেক্ষতা থাকবে না বলে জোর সওয়াল করেন তাঁরা। এতে বেকায়দায় পড়ে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *