ট্রাক কিনে দেওয়ার নাম করে সাড়ে নয় লক্ষ টাকা প্রতারণা, বনগাঁয় ধৃত অভিযুক্ত

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ অক্টোবর: পুরনো ট্রাক কিনে দেওয়ার নাম করে সাড়ে নয়’ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কালাম উদ্দিন মন্ডল। বনগাঁ থানার জয়পুর এলাকার বাসিন্দা। ধৃতকে সোমবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ময়নাগুড়ির বাসিন্দা রবিউল ইসলামের অভিযোগের ভিত্তিতে পুলিশ কালামকে গ্রেফতার করেছে। রবিউলের অভিযোগ, পুরনো ট্রাক কিনে দেওয়ার নাম করে তার কাছ থেকে নয় লক্ষ টাকা নিয়েছিল কালাম উদ্দিন মণ্ডল। দীর্ঘ দিন ধরে টাকা নিয়ে প্রতারণার করে কালাম। এরপর এক দিন সে বনগাঁ ছেড়ে পালিয়ে যায়। এরপর রবিউল প্রমাণ সহ বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ অভিযুক্ত কালাম উদ্দিন মণ্ডলকে জয়পুর এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কালাম উদ্দিন মন্ডল এক সময় ময়নাগুড়ির বাসিন্দা ছিল। সেই সূত্রে রবিউল ইসলামের পূর্ব পরিচিত। কয়েক মাস আগে একটি পুরনো ট্রাক কিনে দেওয়ার নাম করে সাড়ে নয় লক্ষ টাকা নেয়৷

তারপর থেকে অভিযুক্ত রবিউল ইসলামের সঙ্গে কোনো যোগাযোগ রাখছিল না। ট্রাক না পেয়ে টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে অভিযুক্ত৷ এরপরেই বনগাঁ থানার দ্বারস্থ হয়েছিলেন রবিউল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *