জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: খড়্গপুর মহকুমা হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সংবাদ সম্প্রচার করায় একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাংবাদিক প্রলয় সামন্তকে শহরের ইন্দা মোড়ে দিলীপ বিশাল নামে এক যুবক তাকে প্রাণনাশের হুমকি দেয়।
হুমকি দেওয়ার সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরই হুমকি দেওয়ার বিষয়টি ওই যুবক স্বীকার করে নেয় এবং বলে এখানে আমার অনেক লোক আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না। এর পরেই সাংবাদিক প্রলয় সামন্ত খড়্গপুর টাউন থানায় দিলীপ বিশালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্ৰেপ্তার করে পুলিশ।

