সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৯ নভেম্বর: বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী বলেন বনগাঁয় কাঁচাগোল্লা বিখ্যাত। এর পরই মিষ্টির দোকানে চাহিদা বাড়ল কাঁচাগোল্লার। এমনই দাবি ব্যবসায়ীদের। দীর্ঘ লকডাউনে মিষ্টির দোকানে ভাটা পড়েছিল। উত্তর ২৪ পরগনার বনগাঁয় কাঁচাগোল্লা বিখ্যাত হলেও তারও চাহিদা কমে গিয়েছিল।
বুধবার মধ্যমগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি বনগাঁর বিখ্যাত কাঁচাগোল্লার কথা তুলেছিলেন। আর সেই কথা শোনার পর থেকেই বনগাঁর মিষ্টি ব্যবসায়ীদের মধ্যে কাঁচাগোল্লাকে আবার নতুনভাবে মানুষের জন্য প্রস্তুত করার ইচ্ছা জাগে। আজ থেকেই বনগাঁয় আবার কাঁচাগোল্লার প্রস্তুত শুরু হয়েছে। কাঁচা গোল্লা কিনতে ভির জমে যায় মিষ্টির দোকানগুলিতে। এছাড়া এই কাঁচাগোল্লা কিছু তৃণমূল কর্মীদের দোকান থেকে কিনে মানুষের মধ্যে বিলিয়ে দিতে দেখা যায়।

এ বিষয়ে বনগাঁর মিষ্টি ব্যবসায়ীরা জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে কাঁচাগোল্লার কথা শোনার পর থেকে আমাদের আরও ইচ্ছাটা বেড়ে গেল। যে কাঁচাগোল্লা হারিয়ে যেতে বসেছিল সেই কাঁচাগোল্লাকে আবার আমরা নতুন ভাবে প্রস্তুত করে মানুষের মধ্যে কাঁচাগোল্লা চাহিদা বাড়িয়ে দেব। এছাড়াও আমাদের দায়িত্ব আরও বেশি করে বেড়ে গেল, বনগাঁর এই বিখ্যাত কাঁচাগোল্লাকে বাজারে আনার এবং কাঁচাগোল্লার গুণমান বারিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় পৌছে দেওয়ার। এতে বনগাঁর মিষ্টি ব্যবসায়ীরা চাহিদা আরও বাড়বে বলে মনে করছে।

