উৎসবের শুরুতেই মেদিনীপুরে জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত মহিলা

জে মাহাতো, মেদিনীপুর, ১১ অক্টোবর:
দুর্গোৎসবের শুরুতেই জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা। আহত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি, ভবঘুরে বলেই অনুমান পুলিশের।

জানা গিয়েছে, সোমবার খাকুড়দার আসদা মোড়ের কাছে একটি গাড়ির ধাক্কায় আহত হয় ওই ভবঘুরেl দুর্ঘটনার খবর পেয়ে বেলদা থানার পুলিশ আহত ওই ভবঘুরেকে উদ্ধার করে বেলদা গ্রামীন হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ওই মহিলার মাথায় চোট লাগায় গুরুতর আহত হয়েছেন বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খাকুড়দার আসদা এলাকায়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুতগতিতে খড়্গপুরের দিকে পালিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেনl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *