অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ এপ্রিল:
সাইকেলের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল সাইকেল আরোহীর। ঘটনায় আহত হয়েছেন বাইক আরোহী। রবিবার রাত ৯.৩০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার পুকুরিয়ার টেঙ্গিয়া জঙ্গলের কাছে। এলাকাবাসীরা গুরুতর জখম অবস্থায় ওই সাইকেল ও মোটরসাইকেল আরোহী দুজনকেই ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসলে সাইকেল আরোহী মৃত্যু হয়। মৃত সাইকেল আরোহীর নাম নির্মল মাহাত, বয়স ৫০ বছর।

