আরামবাগে পথ দুর্ঘটনায় মৃত্যু, অবরোধ-বিক্ষোভ

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৯ মে: মারুতি গা‌ড়ির ধাক্কায় পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল আরামবাগ। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শনিবার দুপুরে। উত্তেজিত জনতা গা‌ড়িটিতে ভাঙ্গচুর চালায়। এরপর এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা – আরামবাগ রাস্তার সাওতা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্য‌ক্তির নাম চন্দন মালিক(২৬)। আহত কালু রায়। আহত অবস্থায় তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সাঁওতা এলাকার বাসিন্দা চন্দন মালিক হরিণখোলা এলাকায় বাজার করে বাড়ি ফেরার যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে মৃতদেহ আটকে রেখে পথ অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে অবরোধ তোলার জন্য স্থানীয় মানুষদের বোঝানোর পরেই পথ অবরোধ তুলে নেওয়া হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *